ফখরুলের বক্তব্য রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হীন অপকৌশলঃ কদের

0

সিটি নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য দেশের রাজনৈতিক সমাজের মাঝে বিভ্রান্তি তৈরির অপকৌশল। বিএনপি নেতারা সরকারের সমালোচনার নামে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হীন কৌশল অবলম্বন করে যাচ্ছে বলেও বন্তব্য করেছেন।

আজ রবিবার (১০ মে) তিনি সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।

রিলিফ কাজে অস্বচ্ছ কিছু হলে প্রকৃত সত্য তুলে না ধরে সেটি টুইস্ট করে রাজনৈতিক প্রপাগাণ্ডা হিসেবে প্রচার করাকে অপরাধ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। তবে সত্যতা যাচাই না করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপকৌশল সমর্থনযোগ্য নয়।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা দুর্যোগের সময়ে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস। এই ঐক্যে ফাটল ধরানোর উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বিএনপি।’

ব্রিফিংয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ যাতে না হয় সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক রয়েছে বলে জানান কাদের।

সেতুমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ পর্যন্ত ৪ কোটি মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। এছাড়াও দলীয়ভাবেও সারাদেশের নেতাকর্মীরা প্রায় ১ কোটি পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করেছে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.