বিশ্বব্যাপী কমছে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা

0

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা গত দিনের থেকে আরো কমেছে।গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ২শর বেশি মানুষের। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ছাড়াল। এদিকে, আক্রান্তের সংখ্যাও গত দিনের তুলনায় কম বিশ্বজুড়ে। নতুন আক্রান্ত হয়েছেন ৭২ হাজারের বেশি মানুষ।

আগের দিনের তুলনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ৯৮২ জনে দাঁড়িয়েছে। গতকাল সোমবার একমাসের মধ্যে দেশটিতে সর্বনিম্ন মৃত্যু রেকর্ড করা হয়। সংক্রমণ রোধে হোয়াইট হাউজের কর্মকর্তাদের মাস্ক পরার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, ইউরোপের দেশগুলোতে মৃত ও আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে এসেছে। যুক্তরাজ্যে ২১০, ইতালিতে ১৭৯, স্পেনে ১২৩ এবং ফ্রান্সে প্রাণ গেছে ২৬৩ জনের।

সংক্রমণ বাড়তে থাকলেও আজ মঙ্গলবার থেকে ধাপে ধাপে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৬৫৬ জন নতুন শনাক্ত নিয়ে রাশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২১ হাজারের বেশি। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বিশ্বে রাশিয়া চতুর্থ স্থানে উঠে এসেছে।

ইরানে আজ থেকে সীমিত আকারে খুলে দেয়া হচ্ছে মসজিদ। ভারতে করোনায় আক্রান্ত ৭০ হাজার ছাড়িয়েছে। এদিকে দেশটিতে ১৭ মের পর যেসব এলাকায় সংক্রমণের হার বেশি রয়েছে সেসব এলাকায় লকডাউন আরো কঠোর করা হতে পারে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.