চুমকির চমক

0

জুবায়ের সিদ্দিকীঃ অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে টেকনাফ থানার বরখাস্ত হওয়া সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকী কারণের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রদীপের আলাউদ্দিনের চেরাগ ছিল তার স্ত্রী চুমকীর কাছে। খুনী প্রদীপের সব সম্পদ রেখেছেন চুমকীর নামে। চুমকি একাই ৩ কোটি ৬৮ লাখ ৫১ হাজার ৩২০ টাকার স্থাবর ও ৪২ লাখ ৮৪ হাজার ৩৯৪ টাকার অস্থাবরসহ মোট ৪ কোটি ৯ লাখ ৩৫ হাজার ৬৯৪ টাকার সম্পদ অর্জন করেছেন।

অনুসন্ধানে দেখা যায়, তার নামে ৬৬ লাখ ২৪ হাজার ৪৭৫ টাকার স্থাবর ও ৫৬ লাখ  ২৪ হাজার ৩৯৪ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৪ কোটি ২২ লাখ ৪৮ হাজার৮৬৯ টাকার সম্পদ পাওয়া গেছে। এ ক্ষেত্রে তিনি ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদ গোপন করেছেন। স্ত্রীর নামে প্লট, ফ্ল্যাট ও একাধিক গাড়ী ও অন্যান্য সম্পদের প্রমান পাওয়া গেছে।

অনুসন্ধানে জানা যায়, মানুষ খুন করে টাকা আদায়সহ জঘন্য সকল অপরাধের সম্রাট প্রদীপ দেশে ও বিদেশে বাড়ীসহ কোটি কোটি টাকা পাচার করেছেন। পুলিশের এক কর্মকর্তা বললেন, এটা হচ্ছে চুমকীর চমক। অবাক হওয়ার কিছু নেই।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.