একাত্তরেও এমন ঘটনা ঘটছে কিনা জানা নেইঃ  রিজভী

0

সিটি নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমানে দেশে যে অবস্থা চলছে, পাকিস্তান আমলেও একাত্তরের ২৫ মার্চ থে‌কে ১৬ ডি‌সেম্বর পর্যন্ত ভয়ঙ্কর সময়ের ম‌ধ্যে এ ধরনের ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন, ধর্মীয় মূল্যবোধ ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমরা বিপন্ন। আমরা রাস্তাঘাটে চলতে ভয় পাচ্ছি। এমনকি মেয়েরা নিজের ঘরে থাকতে ভয় পাচ্ছে। এমসি কলেজের এই নৃশংস ঘটনার পরে আবারও বেগমগঞ্জে নারী নির্যাতনের সেই ঘটনা ঘটলো। আর আমাদের মন্ত্রীরা কী বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন— ‘বিশ্বের দিকে তাকিয়ে দেখেন কোথায় ধর্ষণ নাই’, আর তথ্যমন্ত্রী বলছেন, ‘বিএনপির আশ্রয়-প্রশ্রয়ে ধর্ষণ হচ্ছে’।

তিনি বলেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। এই ১২ বছরে দলটি লুটেরা, টাকা পাচারকারী ও নারীদের সম্ভ্রমহানিকারীদের আশ্রয়-প্রশ্রয়দাতা হিসেবে পরিচিত হয়েছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— ওলামা দলের আহ্বায়ক পিন্সিপাল মাওলানা শাহ্ নেছারুল হক, সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.