চন্দনাইশ বরকল বদিভান্ডার সড়কের বেহাল দশা

0

চন্দনাইশ প্রতিনিধিঃ উপজেলার বরকল বদিভান্ডার সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে সড়কটি কাঁদায় পরিনত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বরকল আমরা মতিন সড়ক থেকে সংযুক্ত হয়ে বরকল বদিভান্ডার হয়ে অপর একটি সড়কের সাথে সংযুক্ত হয়েছে। কোয়াটার কিলোমিটার এ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে সড়কটি কাঁদা মাটিতে পরিণত হয়ে পড়ে। ফলে এ এলাকার সাধারণ মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রোগী ও বদিভান্ডারে আসা ভক্তদের দারুণ কষ্ট স্বীকার করতে হচ্ছে।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা সাংবাদিক শাহজাদা গোলাম সরোয়ার বলেছেন, এ সড়ক দিয়ে বরকল উত্তরাংশের বেশ কিছু জনগণ, এ এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী, পেশাজীবী, দরবারের ভক্তরা চলাচল করে থাকে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় চলতি বর্ষা মৌসুমে সড়কটি কাঁদা মাটিতে পরিণত হয়ে ক্ষত-বিক্ষত হয়ে পড়ে। এ ব্যাপারে তিনি স্থানীয় চেয়ারম্যানকে সংস্কারের জন্য অনুরোধ জানিয়েছেন বলে জানান।

চেয়ারম্যান হাবিবুর রহমান বলেছেন, সড়কটি সংস্কারের জন্য ইতিমধ্যে ১ লক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। বৃষ্টির জন্য প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সড়কটির মাটি শুকিঁয়ে গেলে সংস্কারের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.