সিটি নিউজঃ চসিক নির্বাচনে ৪১ টি ওয়ার্ডের মধ্যে ১২ জন বিদ্রোহী প্রার্থী এখন আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ৪১ টি ওয়ার্ডে আওয়ামী লীগের প্রতিদ্বন্ধি আওয়ামী লীগ। দুইভাগে বিভক্ত আওয়ামী লীগের নেতাকর্মীগণ। একপক্ষ দলীয় প্রার্থীর পক্ষে অন্যদিকে অপর পক্ষ বিদ্রোহী প্রার্থীর পক্ষে।
কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রতিটি ওয়ার্ডে আছে মিশ্র প্রতিক্রিয়া। দু’টি ধারায় বিভক্ত চসিকের কাউন্সিলর প্রার্থীদের সমর্থকগণ। যে ওয়ার্ডে বিদ্রোহী নেই, সেই ওয়ার্ডেও একটি পক্ষ দলীয় নির্দেশ না মেনে রয়েছেন নিস্ক্রিয়।
বিদ্রোহী প্রার্থী আছেন, এমন ওয়ার্ডে সরেজমিনে গিয়ে দেখা গেছে, একপক্ষ আরেক পক্ষের সাথে কথা বলা ও মুখ দেখাদেখিও অনেকটা নেই। কয়েকদফা সংঘর্ষ ও রক্তাক্ত পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে।
অন্যদিকে বিএনপি প্রার্থীরা নিরব। সরকারী দলের প্রার্থীদের গ্রুপিং ও কোন্দল স্পষ্ট হলেও দলীয় হাইকমান্ডের কোন নির্দেশনা মানছেন না বিদ্রোহীরা।
জু.সি/সিটি নিউজ
