সিটি নিউজ ডেস্ক: পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু বে ভিউতে অবস্থান নেওয়া মো. ফারুক (৩৫) নামে এক সিআইপি পরিচয়ে প্রতারণা অভিযোগে প্রতারককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। আটক মো. ফারুক কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার সুরপুর এলাকার মো. লোকমানের ছেলে। তার কাছ থেকে একটি জাল সিআইপি কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, ফারুক কোন সিআইপি নয়, সে প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য। জাল-জালিয়াতি ও মিথ্যা পরিচয় দিয়ে অন্যের রূপ ধারণ করাই তার কাজ। কখনো সরকারি কর্মকর্তা আবার কখনো সিআইপি পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে সে প্রতারণা করে আসছে। মূলত হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়েই আমরা রেডিসন ব্লু তে অভিযান চালিয়ে প্রতারক ফারুককে আটক করি।
সিটি নিউজ/জিএস
