টোকিওতে জরুরি অবস্থা জারি

0

সিটি নিউজ ডেস্ক: জাপানের রাজধানী টোকিও শহরে এক মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) মহামরি করোনার সংক্রমণ ঠেকাতে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা। তিনি জানান, শুক্রবার (৮জানুয়ারি) থেকে কার্যকর হচ্ছে জরুরি অবস্থা। যা কার্যকর থাকবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে বিশ্বের অন্যান্য দেশের কঠোর লকডাউনের তুলনায় কিছুটা নমনীয় থাকবে জাপানের রাজধানী।

প্রাথমিকভাবে নিষেধাজ্ঞার আওতায় আনা হবে রেস্তোঁরা ও বারগুলোকে। সন্ধা ৭ টার পর বারগুলোকে মদ পরিবেশন বন্ধের অনুরোধ করা হয়েছে। এছাড়া শহরের বাসিন্দাদের অতি জরুরি না হলে রাত ৮টার পর বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

টোকিও জরুরি অবস্থা চেয়ে আবেদন করে। এর পাশাপাশি আরও তিন প্রদেশ আবেদন করে। সেগুলো হচ্ছে- সাইতামা, কানাগাওয়া এবং চিবা।

দেশব্যাপী নতুন করোনাভাইরাসের দ্রুত বিস্তারে জনজীবন ও অর্থনীতিতে অনেক বেশি প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী।

সিটি নিউজ/জিএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.