সাকিবের অর্ধশতকে লড়ছে বাংলাদেশ

0

সিটি নিউজ ডেস্ক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শুরু হয়েছে। প্রথম দিনে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। দিন শেষে টাইগারদের সংগ্রহ ছিল ৫ উইকেটের বিনিময়ে ২৪২ রান। উইকেটে থেকে প্রথম দিন শেষ করেছিলেন সাকিব আল হাসান ৩৯ ও লিটন দাস ৩৪ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়িয়েছে। এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ, ৬ উইকেটে ২৬৯ রান। উইকেটে আছেন, সাকিব আল হাসান (৫১) ও মেহেদি হাসান মিরাজ (১০)।  জহুর আহমেদে ২য় দিনের শুরুটা সাকিব ও লিটনের জুটির অর্ধশতকপূর্ণের মধ্য দিয়ে শুরু। তবে খুব বেশি সময় আর উইকেটে টিকে থাকতে পারেননি লিটন। ওয়ারিক্যানের বল দিনের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে বোল্ড হয়ে ফিরতে হয় লিটনকে। দলীয় ২৪৮ রানে ব্যক্তিগত ৩৮ রানে ফেরেন লিটন দাস।

লিটনের ফেরার পর অর্ধশতক তুলে নেন সাকিব আল হাসান। ১১০তম বলে নিজের ২৫তম অর্ধশতক তুলে নেন সাকিব। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা খুব একটা খারাপ কাটেনি বাংলাদেশের। মুশফিক, মুমিনুলদের সেট হয়ে বড় ইনিংস খেলতে না পারার আক্ষেপ থাকলেও প্রথম দিনে আড়াই’শ প্রায় রান তুলেছেন স্বাগতিকরা। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৪২। দিন শেষে ৯২ বলে ৩৯ রানে অপরাজিত সাকিব আল হাসান। তার সঙ্গে ৫৮ বলে ৩৪ রান নিয়ে দিন শেষ করেছেন লিটন কুমার দাস।

 

উইন্ডিজের হয়ে পাঁচ উইকেটের তিনটিই নিয়েছেন স্পিনার জোমেল ওয়ারিক্যান। বাকি দুটির একটি কেমার রোচ, অন্যটি রান আউট।টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ইনিংসের ৫ম ওভারে কেমার রোচের করা তৃতীয় বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফেরেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। আউট হওয়ার আগে নামের পাশে ১৫ বলে ৯ রান করেন তামিম। এরপর ৫৮ বলে ২৫ রান করেন নাজমুল হোসেন শান্ত। ফেরেন দলীয় ৬৬ রানে। তারপর অধিনায়ক মুমিনুল ব্যক্তিগত ২৬ ও দলীয় ১১৯ রানে ফেরেন। সাদমান ফেরেন ৫৯ রান করে। আর মুশফিক করেন ৩৮ রান। সাদমান দলীয় ১৩৪ আর মুশফিক দলীয় ১৯১ রানে ফিরলে শেষ বিকেলটা নির্বিঘ্নেই কাটিয়ে দেন সাকিব-লিটন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, ঙ্ক্রুমাহ বোনার, জারমেইন ব্ল্যাকউড, শেন মোসলে, জশুয়া ডা সিলভা, কাইল মায়ার্স, রাকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিক্যান, কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েল।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.