চট্টগ্রামে প্রথম টিকা নিলেন ব্যারিষ্টার নওফেল

0

সিটি নিউজঃ চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে  শুরু হলো করোনাভাইরাস টিকাদান কর্মসূচী।

রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কেন্দ্রে ভ্যাকসিন নেন উপমন্ত্রী নওফেল।

মন্ত্রীর পর একে একে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বিদ্যুৎ বড়ুয়া ভ্যাকসিন গ্রহণ করেন। করোনা পরবর্তী জটিলতা পর্যবেক্ষণের জন্য তাদের বুথের ভেতরে রাখা হয়।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.