কামরুল ইসলাম দুলু , সীতাকুন্ড: সীতাকুন্ডে মদের কারখানা থেকে বিপুল পরিমান সরঞ্জাম সহ ৩২৫ লিটার মদ উদ্ধার এবং ২ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, আজ শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুন্ড থানার এস আই মোঃ সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে ভাটিয়ারী ইউনিয়নের খাদিমপাড়া এলাকায় দীর্ঘ ২ ঘন্টা অভিযান চালিয়ে মৃত আবুল খায়েরের ছেলে বাবুল হক (৪৫) এর বাড়ীতে মদ তৈরির কারখানা থেকে বিপুল পরিমান সরঞ্জাম ও মদের সাথে মিশানোর জন্য ৪ মন মেডিসিন সহ ৩২৫ লিটার মদ এবং দুলাল গাঢ় (৪০) ও দিবাস গাঢ় (২৬) নামে দুই ব্যক্তিকে আটক করে।
তবে কারখানার মালিক বাবুল হক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
