দুষ্ঠদের দমনে দূর্গার অবিনাশী বাণী ছড়িয়ে দিতে হবে: উদ্বোধনী অনুষ্ঠানে মহিউদ্দিন ইকবাল

0

নিজস্ব প্রতিবেদক : ১৬শ খ্রিষ্টাব্দে বৃহত্তর দিনাজপুর ও মালদার যৌথভাবে উদ্যোগে সর্বপ্রথম দূর্গা পূজার প্রচলন শুরু করে। সেই থেকে সার্বজনীন ভাবে অবিভক্ত বাংলার দূর্গা পূজায় ব্যাপক প্রচার ঘটে। মা দূর্গা দুষ্ঠের দমন আর মহিশাশুরের অশুভ আত্মাকে বিনাশ করার জন্য তীব্র ভাবে প্রতিরোধ গড়ে তুলে।২০অক্টোবর রাত্রে ৮টায় নগরীর সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ী সেবক কলোনীতে উদয় যুব সংঘের উদ্যোগে শারদীয় দূর্গা উৎসবের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক ভোরের সময় পত্রিকার চট্রগ্রাম ব্যুরোচীফ মহিউদ্দিন ইকবাল একথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ,চসিকের মহিলা কাউন্সিলর মিসেস নিলু নাগ,সিটি কর্পোঃ এর সাবেক এজিএস আঃলীগ নেতা আতাউল্লাহ চৌধুরী,সদরঘাট থানা পূজা উদযাপন কমিটির সাঃসম্পাদক শ্যামল দাশ গুপ্ত,উদয় যুব সংঘের সাঃসম্পাদক শ্রী সোহেল দাশ। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন চুন্নু লাল সর্দার। পরে অতিথি বৃন্দ পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.