সীতাকুণ্ড প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বার আউলিয়া হাইওয়ে পুলিশ।
গত মঙ্গলবার দুপুর ১ টায় উপজেলার বার আউলিয়াস্থ সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় এলাকায় এ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
জানা যায়,কুমিল্লা থেকে চট্টগ্রাম চক্ষু হাসপাতালের উদ্দেশ্যে ছেড়ে আসা গ্রামবাংলা যাত্রীবাহি বাস(কুমিল্লা-ব১১-০০৬৪) উপজেলার সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় এলাকা অতিক্রমকালে বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস,আই) মোতাহের হোসেনের নেতৃত্বে তল্লাশি চালায় হাইওয়ে পুলিশ। এ সময় বাসের ভেতরে থাকা একটি কাগজের কাটুঁনের ভেতর থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
বার আউলিয়া হাউওয়ে থানার ওসি মো.শহিদুল্লা বলেন,“যাত্রীবাহী গ্রামবাংলা বাস থেকে ফেনসিডিল উদ্ধার হলেও এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। বাসে ভেতরে থাকা সকল যাত্রী চট্টগ্রাম চক্ষু হাসপাতালের রোগী বলে তিনি জানান।”
