শাহ আমানত বিমানবন্দরে ড্রয়ার ভেঙে টাকা চুরি

0

সিটিনিউজবিডি : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেড ব্যবস্থাপকের ড্রয়ার ভেঙে ১০ লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল। তবে কখন চুরির ঘটনা ঘটেছে এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

বিমানবন্দর সিভিল এভিয়েশন সূত্রে জানা গেছে, সরকারি ছুটির কারণে বৃহস্পতিবার থেকে অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে।ফলে বুধবার বিকেলে থেকে রাত পর্যন্ত পণ্য খালাসের টাকা ব্যাংকে জমা দিতে পারেনি কর্মকর্তারা। ওই টাকা কার্গো শেডের ব্যবস্থাপকের ড্রয়ারে রেখে যান। শনিবার সকালে কয়েকজন কর্মচারী অফিসে এসে ড্রয়ারটি ভাঙা দেখতে পান। এরপর চুরির ঘটনা জানাজানি হয়।

সংরক্ষিত এলাকায় কিভাবে চুরির ঘটনা ঘটেছে তা নিয়ে সে বিষয়টি তদন্ত করে দেখছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। সিভিল এভিয়েশনের একজন কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.