বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালীর ৬টি বৌদ্ধ মন্দিরে ২ দিন ব্যাপী নানা আয়োজনের মাধ্যমে প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে। অনুষ্ঠান মালায় রয়েছে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ, আলোচনা সভা ও আকাশ প্রদীপ উত্তোলন (ফানুস উড়ানো)।
উপরোক্ত কর্মসূচী গুলো জলদী ধর্মরত্ন বিহারে ভদন্ত ধর্মপাল মহাস্থবিরের সভাপতিত্বে ও তিলোকানন্দ মহাস্থবিরের সঞ্চালনে, কেন্দ্রীয় শীলকূপ চৈত্য বিহারে দেবমিত্র মহাস্থবিরের সভাপতিত্বে আর্যপ্রিয় মহাস্থবিরের সঞ্চালনে, সংঘরাজ অভয়তিষ্য পারিজাত বিহারে মৈত্রীজিৎ স্থবিরের সভাপতিত্বে, পুঁইছড়ি চন্দ্রজ্যোতি বিহারে নন্দবংশ স্থবিরের সভাপতিত্বে ও দক্ষিণ জলদী বিবেকরাম বিহারে সুমনালংকার ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মহান প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে আলোচনা সভা শীলকূপ জ্ঞানোদয় বিহারে বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি ভদন্ত রাহুলপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন শীলকূপ ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার। অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, এমপি’র একান্ত সচিব অধ্যাপক তাজুল ইসলাম, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি গিয়াস কামাল চৌধুরী প্রমুখ। বাঁশখালী বৌদ্ধ সমিতির প্রচার সম্পাদক প্রকাশ বড়ুয়া ও হিমেল বড়ুয়ার সঞ্চালনে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শিক্ষক সুব্রত বড়ুয়া, ভূপাল বড়ুয়া, বাসুদেব বড়ুয়া, আবুল হোসেন ভুট্টু, নুরুল আলম তালুকদার, ইয়াছিন সিকদার, কায়েস সরোয়ার সুমন, সাহাব উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা মহান প্রবারণা দিবসের অনুষ্ঠান যথাযথ ভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা সহ আকাশ প্রদীপ প্রজ্জলন করেন।
