সংযুক্ত আরব আমিরাতের সারজাস্থ বাংলাদেশ সমিতির সহ-সভাপতি এবং সারজা অটো স্পেয়ার পার্টস এসোসিয়েশনের কার্যনির্বাহী সভাপতি শাহাদাত হোসেন চট্টগ্রাম অফিসার্স ক্লাবের আজীবন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এই সম্মানজনক অর্জনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, মাহাবুব আলম, চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিরাজুল হক নওয়াব, সাংবাদিক শিবলী আল সাদিক, জাসেদুল ইসলাম, মোহাম্মদ সোহেল, গোলাম সরওয়ার এবং মোহাম্মদ রাসেলসহ আরও অনেকে।
নেতৃবৃন্দ বলেন, প্রবাসে থেকে দেশের সম্মান বৃদ্ধিতে শাহাদাত হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর নেতৃত্ব, নিষ্ঠা ও সামাজিক অবদানের কারণে আজ তিনি এমন মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন। এ সময় সকলেই তার ভবিষ্যৎ সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
