প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাউজান বন্ধুসভার একটি করে ভালাে কাজ

চিকিৎসা সংকটে থাকা দুই ব্যক্তির পাশে দাঁড়ালো বন্ধুরা

0

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাউজান বন্ধুসভার একটি করে ভালাে কাজ, চিকিৎসা সংকটে থাকা দুই ব্যক্তির পাশে দাঁড়ালো বন্ধুরা

চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসা সংকটে থাকা এক ব্যক্তি ও এবং দুটি কিডনি বিকল হওয়া অপর এক নারীকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে প্রথম আলো বন্ধুসভা রাউজান।

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত একটি করে ভালাে কাজের অংশ হিসেবে তাঁদের এই সহায়তা দেওয়া হয় এবং দুইজনের চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়ায় বন্ধুরা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় একটি বেসরকারী হাসপাতালে আনুষ্ঠানিকভাবে বন্ধুসভার দুই প্রতিনিধির মাধ্যমে চিকিৎসা সংকটে থাকা দুই ব্যক্তিকে প্রথম ধাপে ৩০ হাজার টাকার এই চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া হয়। পরবর্তিতেও দুজনের চিকিৎসা সহায়তায় বন্ধুসভার সকল উপদেষ্টা ও সদস্যরা পাশে থাকার ঘোষণা দেন অনুষ্ঠানে।

এরআগে গত এক সপ্তাহ আগে বন্ধুদের একটি প্রতিনিধি দল দুইজনের শারীরিক ও চিকিৎসার খোঁজ খবর নেন। তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নানা সমস্যার কথা জানেন।

প্রথম আলো বন্ধুসভা রাউজানের সভাপতি মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর রাউজান প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা এস এম ইউসুফ উদ্দিন।

উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা রাউজানের উপদেষ্টা প্রবাসী সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, মেঘনা ব্যাংক পথেরহাট শাখা ব্যবস্থাপক মুহাম্মদ বেলাল, বন্ধুসভা রাউজানের সহসভাপতি ডা. দিদারুল আলম, সহসভাপতি লেখক এম সায়মন, যুগ্ম সম্পাদক কবি কাজী শিহাবুদ্দিন, আরফাত হোসাইন, কলেজ শিক্ষক মুহাম্মদ আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পাভেল চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক সাবরিনা মাহবুব চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক রিপা আকতার, বন্ধুসভার সদস্য শাওরিন মিনহা মজুমদার, জান্নাতুন নাছমা মনিরা প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.