চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ব্র্যাকের কৃষি বীজ বিতরণ

0

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চন্দনাইশ উপজেলার কৃষকদের পুনর্বাসনে কৃষি বীজ বিতরণ করেছে দেশের অন্যতম উন্নয়ন সংস্থা ব্র্যাক।

শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার উত্তর বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ তুলে দেন ব্র্যাকের চেয়ারপারসন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান।

 

এ সময় ব্র্যাকের উদ্যোগে ৩৫০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে শসা, করলা ও আমন ধানের বীজ বিতরণ করা হয়। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত বৈলতলী ইউনিয়নের ১০০টি পরিবারের মধ্যে ১৫ দিনের পরিমাণ খাদ্য সহায়তাও প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের ডেপুটি প্রোগ্রাম হেড (মাইক্রোফাইন্যান্স) স্বাগত ভট্টাচার্য, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (দাবি) মোহাম্মদ গোলাম রব্বানী, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (প্রগতি) মোস্তাক আহমেদ, ডিভিশনাল ম্যানেজার (আরএইউ) মো. নজরুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক (চট্টগ্রাম-৩) মহসিন চৌধুরী, রিজিওন ম্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) শহিদুল ইসলাম এবং ব্র্যাকের জেলা সমন্বয়ক (চট্টগ্রাম) মো. ইনামুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত কৃষিকাজে ফিরিয়ে আনতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও ব্র্যাক বিভিন্ন ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.