চট্রগ্রাম অফিস :: চট্রগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে নাশকতা ও বিভিন্ন মামলার আসামিসহ ১০৩ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে মিরসরাই থেকে আশরাফ নামে ছাত্রশিবিরের একজন নেতাও আছেন।
রোববার (১৫ নভেম্বর) রাতভর এ বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ।
বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, সীতাকুণ্ড, মিরসরাই ও সন্দ্বীপে এ অভিযান চালানো হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান জানান, আটক হওয়া ১০৩ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি ১১ জন, পরোয়ানামূলে ৯১ জন আছে। এ ছাড়া ১১২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
