চট্রগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান: আটক ১০৩

0

চট্রগ্রাম অফিস :: চট্রগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে নাশকতা ও বিভিন্ন মামলার আসামিসহ ১০৩ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে মিরসরাই থেকে আশরাফ নামে ছাত্রশিবিরের একজন নেতাও আছেন।

রোববার (১৫ নভেম্বর) রাতভর এ বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ।

বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, সীতাকুণ্ড, মিরসরাই ও সন্দ্বীপে এ অভিযান চালানো হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান জানান, আটক হওয়া ১০৩ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি ১১ জন, পরোয়ানামূলে ৯১ জন আছে। এ ছাড়া ১১২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.