নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন আর গরীব রাষ্ট্র নয়। ২০১৮ সালের মধ্যে এ দেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গরীব -দু:খী মানষের মুখে হাসি ফুটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
জেলা প্রশাসক বুধবার ফটিকছড়িতে ভূমি আছে ঘর নেই প্রকল্পের ঘর হস্তান্তর উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন ।
নাজিরহাট পৌরসভাধীন কুম্ভারপাড়ায় অসহায় ছাফা খাতুনকে আদা পাকা ঘর হস্তান্তর শেষে সেখানে সংক্ষিপ্ত পরিসরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নাজিরহাট পৌরসভার প্রশাসক মো.নজরুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, উপজেলা ভূমি কর্মকর্তা জমিরুল ইসলাম, নাজিরহাট পৌর কাউন্সিলর হাফেজ মো.আবদুল্লাহ, উপজেলা প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ঘর হস্তান্তর শেষে উপজেলা পরিষদের মসজিদ উদ্বোধন ও শেষ্ট জেলা প্রশাসক মনোনিত হওয়া ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান সমিতি কর্তৃক সংবর্ধনা গ্রহন করেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামও শেষ্ট জেলা প্রশাসক হওয়ায় তাঁকে ক্রেষ্ট প্রদান করেন ।
