চট্রগ্রামে ৭৪ জন আটক

0

চট্রগ্রাম অফিস :: চট্টগ্রামে বিভিন্ন উপজেলা থেকে অভিযান চালিয়ে ৭৪ জনকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করেছে ইয়াবা ও চোলাই মদ। রবিবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

পুলিশের অতিরিক্ত সুপার (বিশেষ শাখা) আব্দুল আওয়াল বলেন, রবিবার রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন উপজেলা থেকে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ৬৬ জন ও নিয়মিত মামলার আট জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া পটিয়া, চন্দনাইশ ও জোরার গঞ্জ থেকে ৫০ লিটার মদ এবং তিনশ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.