এক লাখ টাকার জাল নোটসহ আটক ৩

0

চট্রগ্রাম অফিস :: চট্রগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে জাল নোট কারবার চক্রের মূল হোতা সাধু সেন ওরফে মনিরুল ইসলাম সহ আরো তিন সদস্য।

মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।

গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক বেলাল উদ্দিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অক্সিজেন মোড়ের রাঙ্গামটি বাস কাউন্টারের সামনে থেকে তিনজনকে জাল টাকা লেনদেন করার সময় আটক করা হয়। আটককৃতরা হচ্ছে সাধু সেন ওরফে মনিরুল ইসলাম, জাহিদুল আলম ও সাহিদুল আলম, এসময় তাদের কাছ থেকে এক লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

বেলাল উদ্দিন আরো জানান, “সাধু সেনের বাড়ী পিরোজপুর জেলায়, বর্তমানে সে হাটহাজারীর লামিয়ার হাটে বসবাস করছে, জাল টাকার মামলায় পাচ বছর জেল খেটে সাতমাস আগে সে ছাড়া পেয়েছিলো।”“ছাড়া পেয়ে সে আবারো জাল টাকার কারবারে সম্পৃক্ত হয়, জিজ্ঞাসাববাদে সাধু সেন স্বীকার করেছে, এই সাতমাসে সে প্রায় সত্তর লাখ টাকার জাল নোট বাজারে ছড়িয়েছে, উল্লেখ করেন বেলাল উদ্দিন।

তিনি আরো জানান, “আটক হওয়া অপর দুইজন জাহিদুল অালম ও সাহিদুল আলম আপন ভাই, তারা চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার নুরুল আলমের পুত্র।”

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.