শাবিকে হারিয়ে চ্যাম্পিয়ন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়

0

শিক্ষাঙ্গণ :: চতুর্থ ‍জাতীয় বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল। তারা এবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (পিইউডিএস) আয়োজিত এ বিতর্ক উৎসবে সারাদেশের ২৪ টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিষয় নির্ধারিত হয়েছিল ‘এ সংসদ দেশের সমুদ্রবন্দরগুলোকে বেসরকারীকরণ করবে। ’ এ প্রস্তাবের সরকারি দলে ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলে ছিল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়।

৫ ডিসেম্বর সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরেণ্য শিক্ষাবিদ ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পিইউডিএস’র চিফ মডারেটর জুলিয়া পারভিনের সভাপতিত্বে সমাপনী পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি সঞ্জীব সাহা, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ড. তৌফিক সাইদ, ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী ডিন মইনুল হক, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান।

পিইউডিএস’র প্রাক্তন সভাপতি সাবের শাহর পরিচালনায় সমাপনী পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন মডারেটর সঞ্জয় বিশ্বাস, সাইফুদ্দিন মুন্না, পিইউডিএস সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক শুভাশিষ বিশ্বাস।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.