চট্রগ্রাম অফিস :: চট্টগ্রামে বিভিন্ন অপরাধমূলক মামলায় ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন উপজেলায় বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল জানান, চলমান অভিযানে নিয়মিত মামলায় ৯ ও গ্রেফতারি পরোয়ানায় ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে মিরসরাইয়ের জোড়ারগঞ্জ থেকে ৫ লিটার ও সাতকানিয়া থেকে ১০ লিটার মদ উদ্ধার করা হয়েছে।
