চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল

0

গোলাম সরওয়ার :: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক ট্রাইবুনাল জামায়াত নেতা আলবদর বাহিনীর সুপ্রিম কমান্ডার মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ডাদেশ বহাল রাখায় আনন্দ মিছিল করেছে চট্রগ্রাম গণজাগরণ মঞ্চ। বুদ্ধিজীবী হত্যাসহ একাত্তরে গণহত্যা ও ধর্ষণের দায়ে অভিযুক্ত নিজামীর মামলার রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ বহাল রাখে।

বুধবার সকাল সাড়ে ১০ টারদিকে গনজাগরন মঞ্চের মিছিলটি নগরীর চেরাগী পাহাড় থেকে আন্দরকিল্লা হয়ে পুনরায় চেরাগী পাহাড় মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে চেরাগী পাহাড় মোড়ে সমাবেশ করে গনজাগরন মঞ্চের নেতা- কর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম গনজাগরন মঞ্চের সহ-সভাপতি সুনিল ধর, সংগঠক রাশেদ হাসান. সদস্য সচিব ডাঃ চন্দন দাশ সহ প্রমুখ। সমাবেশে বক্তারা জামায়াতের একাত্তরে গণহত্যার নেতৃত্বদানকারী ও ধর্ষক আল-বদর বাহিনীর এই শীর্ষ নেতার মৃত্যুদন্ডাদেশ বহালের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে তা দ্রুত কার্যকরের দাবি জানান।

চট্টগ্রাম গনজাগরন মঞ্চের সমন্বয়কারী শরীফ চৌহান বলেন, একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর এই নেতার মৃত্যুদন্ডাদেশ বহালের রায়ে আমরা অত্যন্ত সন্তুষ্ট।

এছাড়া পাকিস্তানের সাথে সকল কুটনৈতিক সম্পকৃ ছিন্ন করারও দাবি জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.