নিজস্ব প্রতিবেদক :: খাদ্যে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বেস্তামী ও মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে বনফুল ও মধুবনকে ৩০ লাখ টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার রাত দশটা থেকে তিনটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৭ এর নির্বাহী ম্যাজিস্টেট মো. সরোয়ার আলম। এসময় বিএসটিআই চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বলেন, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে বনফুল ও মধুবনকে মোট ৩০ লাখ টাকা জরিমান করা হয়েছে।
এর মধ্যে, নগরীর বায়োজিদ বোস্তামি থানার বনফুলকে নিষিদ্ধ ঘনচিনি ব্যবহার, পুরোনো নোংরা শিরা দিয়ে আবার শিরা তৈরি, পণ্যের উৎপাদনের অগ্রিম মেয়াধ দেয়া ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করার অপরাধে ১৫ লাখ টাকা জরিমান করা হয়েছে।
অন্যদিকে, নগরীর পাঁচলাইশ থানা এলাকার মুরাদপুরে নিষিদ্ধ ইন্ড্রাস্ট্রিয়াল ক্যামিকেল ব্যবহার, মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার, ৯০ লিটার মেয়াদোর্ত্তীণ বিভিন্ন রং, উৎপাদিত পণ্যে অগ্রিম মেয়াধ দেয়া ও অপরিচ্ছন্ন কারখানা পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদনের অপরাধে মধুবনকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।
