নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোবারক হোসেন (২২) নামক এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে নগরীর মুরাদপুর এলাকার বিলখানা রোডের মমতাজুল মসজিদের পাশের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে ।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক আবুল কাশেম বলেন, ‘মঙ্গলবার রাতে মোবারক হোসেন নিজ বাসায় মাল্টিফ্লাগে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। সকালে তার মা সকাল ছয়টার দিকে মোবারক হোসেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে থাকতে দেখে।
পরে সকাল সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাকে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে বলে জানিয়েছে চমেক পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া।
