চট্রগ্রাম অফিস :: চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলা ৮৬ জনকে আটক করা হয়েছে। এছাড়াও বিভিন্ন থানা এলাকা থেকে ইয়াবা ও মদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ ।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল জানান, রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার ৭ এবং পরোয়ানাভুক্ত মামলার ৭৯ জনকে আটক করা হয়েছে।
এছাড়াও চন্দনাইশ থানা এলাকা থেকে ১৫০ পিস ইয়াবা, বোয়ালখালী থেকে ১০৫ লিটার, সীতাকুন্ড থেকে ২৫ লিটার এবং ফটিকছড়ি খেকে ১১ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
