ছাত্রলীগ জনি হত্যার আসামি শামীম আটক

0

গোলাম সরওয়ার, চট্রগ্রাম : চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের আহ্বায়ক জনি হত্যা মামলার চার্জশিট ও এজাহারভুক্ত ৪নং আসামি শামীমকে পটিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গত রাতে(সোমবার) কার ডাকাতি করতে গিয়ে পটিয়া থানা পুলিশের কাছে তিনি গ্রেপ্তার হন। পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৩ সালে ৪ জানুয়ারি নগরীর আন্দরকিল্লায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ অফিসে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে প্রতিপক্ষ গ্রুপের হামলার শিকার হন আব্দুল মালেক জনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ জানুয়ারি তিনি মারা যান। ঘটনার পরদিন জনির ছোট ভাই ৯ ছাত্রলীগ নেতা-কর্মীর নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় মামলা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.