শ্লীলতাহানির অভিযোগে পাহাড়তলী থানা ওসি’র বিরুদ্ধে মামলা

0

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত বড়ূয়াসহ তিনজনের বিরুদ্ধে শ্লীলাহানির মামলা দায়ের করেছেন এক নারী।

সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট রহমত আলীর আদালতে মামলাটি দায়ের করেন পাহাড়তলী থানাধীন আবদু পাড়ার বাসিন্দা নুর জাহান আলী জুলি। বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য নির্দেশ দেন।

ওসি রনজিত বড়ুয়া ছাড়াও মামলার অপর দুই আসামী হচ্ছে একই থানা এলাকার আবদু পাড়ার বাসিন্দা সুলতান আহমদ এবং তার পুত্র ইমতিয়াজ আহমদ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মুত্তাকি ইবনুন মিনান জানান, বিচারক মামলাটি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে দায়িত্ব দেয়ার নির্দেশ দেন।”

এদিকে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত বড়ূয়া জানিয়েছেন, “পাহাড়তলীর আবদু পাড়া এলাকার বাসিন্দা এই মহিলার সাথে প্রতিপক্ষের মামলা চলছিলো, এই মামলা তদন্তকালে আদালতে আমাদের বিরুদ্ধে নালিশী মামলা দায়ের হয়েছে বলে শুনেছি।” মামলাটি মিথ্যা ও বানোয়াট বলেও উল্লেখ করেন অভিযুক্ত এই পুলিশ কর্মকর্তা।

বাদির আইনজীবি এডভোকেট মোয়াজ্জেম হোসেন পাটওয়ারী মামলার এজহারের উদ্বৃতি দিয়ে জানান, “গত ১৪ জানুয়ারী বিকাল চারটায় আসামীরা পরস্পর যোগসাজসে বাদির ঘরে প্রবেশ করে তাকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করে।’ `আসামীরা বাদির শরীরের কাপড় ধরে টানাটানি করে এবং লাথি মারে, উল্লেখ করেন তিনি।

এডভোকেট মোয়াজ্জেম হোসেন আরো জানান, ‘‘দন্ডবিধির ৩২৩, ৩৫৪, ৪৫২, ৪৪৮, ৫০৬ ও ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।”
এদিকে, স্থানীয সূত্রে জানাগেছে, বাদির পরিবারের সাথে একই এলাকার ইমতিয়াজ আহমদের পরিবারের সাথে জমি ও অনান্য বিরোধ নিয়ে মামলা চলছিলো, পাহাড়তলী থানা পুলিশ এই সব বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিয়েছিলো এবং ১৪ জানুয়ারী এই বিষয়ে একটি বৈঠকও হয়েছিলো।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.