আগে ছিল মিষ্টির কারিগর, এখন চুরির

0

চট্টগ্রাম: নগরীর বায়েজিদ থানা এলাকার ইমেজ সূর্যের হাসি ক্লিনিক অফিস থেকে চুরি যাওয়া ওষুধের কার্টন, কম্পিউটারসহ তিন লক্ষাধিক টাকার মালামলসহ আব্দুর রহীম (২৭) ও তার সহযোগি মো. সবুজ (২৫) কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারী) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক আব্দুর রহীম বরিশালের মেহেদীগঞ্জ থানার আব্দুর রউফের ছেলে এবং মো. সবুজ কুমিল্লার লাকসাম থানার শ্রীপুর এলাকার আবুল কাশেমের ছেলে।
এ ঘটনায় ক্লিনিকটির ম্যানেজার এক ফেব্রুয়ারী সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, গত ৩০ জানুয়ারী ইমেজ সূর্যের হাসি ক্লিনিক থেকে চুরি যাওয়া ওষুধগুলো বিক্রির চেষ্টাকালে নগরীর অক্সিজেন মোড় এলাকা থেকে মুল হোতা আব্দুর রহীম ও তার সহযোগিকে আটক করেছে পুলিশ ।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অক্সিজেন পাঠানপাড়া গ্রীনভিউ আবাসিক এলাকা ও বাংলা বাজার ব্রিক ফিল্ড থেকে চুরি হওয়া কম্পিউপটার ও অন্যন্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশে এই কর্মকর্তা।

থানায় জিজ্ঞাসাবাদে আব্দুর রহিম জানায়, সে আগে বনফুল কারখানায় মিষ্টি বানাত। বছরখানেক আগে সে এই পেশা ছেড়ে দিয়েছে। এরপর থেকে সে তার সহযোগি সবুজসহ চুরিকে পেশা হিসেবে নিয়েছে। আব্দুর রহিম একাধিক বিয়ে করেছে বলেও পুলিশকে তথ্য দিয়েছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ মহসিন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.