পেনিনসুলা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন বিচ রিসোর্ট

0

চট্টগ্রাম: পেনিনসুলা প্রিমিয়ার লিগ (পিপিএল) একটি ইন্টার ডিপার্টমেন্টাল ক্রিকেট টুর্নামেন্ট যা তিন বছর ধরে সফলভাবে আয়োজিত হচ্ছে। পেনিনসুলার কর্মকর্তা-কর্মচারীদের প্রেরণাদানের উদ্দেশ্যে টুর্নামেন্টটি আয়োজন করা হয়।

এফঅ্যান্ডবি টাইগার্স, এফঅ্যান্ডবি বারনার্স, হাউসকিপিং কিংস, ফ্রন্ট অফিস রয়েলস, পেনিনসুলা লায়ন্স, অ্যাকাউন্টস চার্জারস, মেইনটেনেন্স গ্লাডিয়েটর্স ও গেস্ট টিম সায়মন বিচ রিসোর্ট নামের আটটি দল এবার টুর্নামেন্টে অংশ নিয়েছে। শনিবার এমএ আজিজ স্টেডিয়ামের উদ্দেশ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় টুর্নামেন্টের সূচনা।

জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের পর শুরু হয় প্রতিটি ৫ ওভারের ম্যাচ। সিনেমা থিয়েটার, শিশু পার্ক, তিতুমীরের বাঁশের কেল্লা, সিন্দাবাদের জাহাজ, ব্যাংক অব পেনিনসুলা, ফেন্সি নাইট ক্লাব ইত্যাদি থিমে সেজেছিল প্রতিটি টিমের আলাদা আলাদা স্টলগুলো। অতিথিদের আপ্যায়িত হয় স্টলের আকর্ষণীয় উপহার, খাবার ও পানীয় দ্বারা।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ ছাড়া প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফা আরশাদ এবং জেনারেল ম্যনেজার মুস্তাক লুহার খেলোয়াড়দের উ‍ৎসাহ দেন মাঠে থেকে। আকর্ষণীয় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফিটি জিতে নেয় সায়মন বিচ রিসোর্ট এবং রানার আপ পুরস্কার জিতে নেয় এফঅ্যান্ডবি বারনার্স। সেরা বেস্টম্যান ও সেরা বোলারের পুরস্কার জিতে নেয় এফঅ্যান্ডবি বারনার্সের ইমন এবং এফঅ্যান্ডবি টাইগার্সের মাহবুব। এ ছাড়া বেস্ট হাট এর পুরস্কার তুলে দেওয়া হয় পেনিনসুলা লাইন্স এর এইচ ও ডিদের হাতে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.