নিজস্ব প্রতিবেদক : চট্রগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ১১ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চট্রগ্রাম বীচ ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় আলোচনা শেষে জানা যায়, পতেঙ্গা বীচ এলাকায় হোটেল-মোটেল নির্মাণ ও পর্যটকদের সুবিধা সম্বলিত অবকাঠামো নির্মাণের জন্য ৫ একর জমি অধিগ্রহণের কাজ চলমান আছে,পারকী বীচ এলাকায় সমুদ্র সৈকতের উন্নয়নের জন্য ৩৮.০২ একর জমি অধিগ্রহণের কাজ চলমান আছে।
আগামী ২ মাসের মধ্যে উক্ত ভূমি অধিগ্রহণের কাজ সমাপ্ত হলে পরবর্তী প্রকল্পের কার্যক্রম শুরূ হবে ,পতেঙ্গা সৈকত এলাকায় ফায়ার সার্ভিস ইউনিটের সহযোগিতায় ডুবুরী ইউনিট স্থাপন করা হবে , সিডিএ এর সহযোগিতায় পতেঙ্গা সৈকত ব্যবসায়ীদের দ্রুততম সময়ের মধ্যে পুনর্বাসন করা হবে বীচ এলাকায় সিটি কর্পোরেশনের সহযোগিতায় পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সেবক নিয়োগ করা হবে ,বীচ এলাকায় নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে, বীচের গেজেট ভূক্ত এলাকা চিহ্নিত করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও অবৈধ দখলদারদের উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে,পারকী বীচ এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইন সিঙ্গেল ফেইজ হতে ত্রি-ফেইজে উন্নীতকরণের কার্যক্রম হাতে নেয়া হয়েছে ,পারকী বীচ এলাকার কানেক্টিং রোড এর ৫.৪৫ কি: মি: রাস্তা নির্মাণ প্রকল্পের টেণ্ডারের কাজ সম্পন্ন হয়েছে । সকলের সার্বিক সহায়তায় পর্র্যনট শিল্পের অবকাঠামো উন্নয়ন হলে বৈদেশিক পর্যটকরা আকৃষ্ট হয়ে এদেশের বীচ এলাকাকে সানন্ধে আসার জন্য আগ্রহী হবেই ।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক চট্টগ্রাম- মোহাম্মদ আবুল হোসেন, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, পুলিশ সুপার -ট্যুরিস্ট পুলিশ নওরোজ হাসান তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
