চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরিক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাই ১৪ ফেব্রুয়ারি (রোববার) পূর্ব নির্ধারীত সময়ে পরিক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকে পাঠানো চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিাতে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ১৪ ফেব্রুয়ারি সকাল ৯ টায় যথাসময়ে অনুষ্ঠিত হবে। এর আগে অনিবার্য কারণবশত ১৪ ফেব্রুয়ারির তারিখের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিতাদেশ প্রত্যাহার করে যথারীতি পরীক্ষা নেয়ার সীদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
