নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গ্রাহকদের জন্য অন্যরকম আয়োজনের ব্যবস্থা করেছে নগরীর পাঁচতারকা হোটেল র্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউ। রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে এ আয়োজন।
র্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউ’র অ্যাসিসটেন্ট ম্যানেজার (জনসংযোগ) তাকরিন খান জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গ্রাহকদের জন্য বুফে ডিনার, ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করা হয়েছে। তবে আয়োজনের মূল আকর্ষণ ভ্যালেন্টাইন গিফট হিসেবে থাকছে ইন্টারন্যাশনাল ব্যান্ড ফিলিপিনো’র পরিবেশনা।
হোটেল কর্তৃপক্ষ জানায়, ৩টি প্যাকেজে গ্রাহকরা এসব আয়োজন উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে র্যাডিসনের এক্সচেঞ্জ লেভের থ্রি’তে ভ্যালেন্টাইনস স্পেশাল বুফে ডিনার। ১০০টিরও বেশি আইটেম দিয়ে সাজানো হবে এ আয়োজন। এজন্য জনপ্রতি খরচ করতে হবে টাকা ২৩৩২ প্লাস প্লাস।
একান্তে যারা প্রিয়জনের সঙ্গে কিছুটা মুহূর্ত কাটাতে চান তাদের জন্য র্যাডিসনের লেভেল টুয়েন্টিতে আয়োজন করা হয়েছে রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনার। এজন্য প্রতিটি যুগলকে খরচ করতে হবে টাকা ৯০০০ প্লাস প্লাস।
এছাড়া ভ্যালেন্টাইন গিফট হিসেবে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দুইদিন র্যাডিসনের বৈকাল বারে থাকছে ইন্টারন্যাশনাল ব্যান্ড ফিলিপিনো’র পরিবেশনা। এজন্য জনপ্রতি খরচ করতে হবে টাকা ১০০০ প্লাস প্লাস।
