চট্টগ্রাম: নগরীর আকবর শাহ থানার জাকির হোসেন রোডে পাহাড়িকা সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে ৫ অস্ত্রসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (২১ ফেব্রুয়ারী) বিকেল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন সেলিম (১৯), মানিক (২০) ও মোশাররফ হোসাইন (৪০)। এসময় তাদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে আনা দুইটি দেশীয় তৈরি দুই নলা বন্দুক, দুইটি দেশীয় তৈরি এলজি ও একটি ওয়ান শুটার বন্দুক উদ্ধার করা হয়েছে
আকবর শাহ থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান বলেন, রোববার বিকেল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জাকির হোসেন রোডের পাহাড়িকা সিএনজি ফিলিং স্টেশন এর সামনে থেকে সেলিম (১৯), মানিক (২০) ও মোশাররফ হোসাইন (৪০) নামক তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।
এ সময় তাদের কাছে থাকা কক্সবাজার থেকে বিক্রির উদ্দেশ্যে আনা দুইটি দেশীয় তৈরি দুই নলা বন্দুক, দুইটি দেশীয় তৈরি এলজি ও একটি ওয়ান শুটার বন্দুক উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আকবর শাহ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এস আই মাসুদুর রহমান।
আটক সেলিম কক্সবাজারের মহেশখালি থানার ছারাগা গোনা পানিরছড়া গ্রামের আবুল কালামের ছেলে, মানিক নোয়াখালী জেলার চাটখীল থানার কালিকাপুর গ্রামের আবু ছিদ্দিক দেওয়ানের ছেলে এবং মোশাররফ হোসাইন আকবর শাহ থানার পশ্চিশ ছলিমপুরের মৃত আবুল কালামের ছেলে বলে জানা গেছে।
