কলেজিয়েটে ৮৪ ব্যাচের উদ্যোগে নতুন শহীদ মিনার

0

জুয়েল, সিটিনিউজবিডি : চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ৮৪ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে পুরনো শহীদ মিনারটি ভেঙ্গে নতুন শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।নব-নির্মিত এই শহীদ মিনারটির ডিজাইন করেছেন প্রকৌশলী খায়রুল আনাম।তিনি বলেন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে তৈরি করা হয়েছে এই মিনারটি। এতে ব্যবহার করা হয়েছে সাদা ও কালো মার্বেল টাইলস যা আগেরটির চেয়ে অনেক বেশি টেকসই হবে।এবং চারপাশে এসএস পাইপ দিয়ে ঘেরা দেয়ার কারণে মিনারটি স্বযত্নে থাকবে।

২১ ফেব্রুয়ারির দিন শহীদ মিনারটি উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক উপ-পরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন। এসময় স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং ৮৪ ব্যাচের শিক্ষার্থীরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ছবি- মোহাম্মদ হানিফ/ সিটিনিউজবিডি
ছবি- মোহাম্মদ হানিফ/ সিটিনিউজবিডি

মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, ‘সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। তাই যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের পুরনো শিক্ষার্থীরা এ জাতীয় উদ্যোগে এগিয়ে এলে পুরো শিক্ষাপ্রতিষ্ঠানই উপকৃত হবে। এসময় তিনি ৮৪ ব্যাচের শিক্ষার্থীদের স্কুলের শহীদ মিনারটিকে নতুন করে নির্মাণ করে দেয়ার উদ্যোগের প্রশংসা করেন।বলেন এটি সবার জন্য অনুকরণীয় এবং এ উদ্যোগটি দেখে অন্যরাও অনুপ্রাণিত হবে ।

৮৪ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে পুরনো শহীদ মিনারটিকে নতুন রূপ দেয়ায় স্কুলের সম্মান ও ঐতিহ্য বৃদ্ধি পেয়েছে। এ উদ্যোগের জন্য ৮৪ ব্যাচের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী।

………………..জেএম/ সিটিনিউজবিডি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.