ভাষা আন্দোলনের ইতিহাস এক গৌরবের ইতিহাস

0

নিজস্ব প্রতিবেদক : ৮ নং শুলকবহর ওয়ার্ড যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ এর উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে যুবলীগ নেতা মোঃ নুরুল আলম এর সভাপতিত্বে প্রভাত ফেরী , শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশেরআয়োজন করা হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ -কমিটির সহ -সম্পাদক যুবনেতা, তারুণ্যের অহংকার দিদারুল আলম দিদার। বিশেষ অতিথি হিসেবে উপ্সথিতচিলেন বন্ধন ক্লাবের সভপতি ও যুব্লীগ নেতা রাশেদুল আনোয়ার,।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভাষা আন্দোলনের ইতিহাস এক গৌরবের ইতহাস।যারা ভাষার জন্য প্রান দিয়েছেন তারাই সিহিয়ে গেছেন কিভাবে দেশ মার্তিকার জন্য কিভাবে জীবণ দিতে হয়। সভাপতির বক্তব্যে যুবলীগ নেতা মোঃ নুরুল আলম বলেন বাংলা ভাষার মর্যাদা ধরে রাখতে বেশী বেশী বাংলা ভাষা চর্চা করেতে হবে ।সকল ভাষার চেয়ে বাংলা ভাষাকে প্রধান্য দিতে হবে।সকল শহীদ দের জীবনের বিনিময়ে পাওয়া আমাদের মায়ের ভাষা এবং স্বাধীন দেশ। তাই নৈরাজ্য কারীদের প্রতিহত করে দেশ কে এগিয়ে নিতে পারলেই শহীদ দের প্রতি যথাযথ মর্যাদা দেখানো হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের নেতা মোঃ রেজাউল করিম (খোকন), ছাত্রলীগের নেতা মোঃ মাঈনুদ্দিন মানিক, মোঃ সাহেদ আলী, মোঃ রাসেল, সামির, ইমন, সানি মজুমদার, নিশাত দিদার, নাঈম, তানভীর প্রমুখ। এসময় শোভাযাত্রাটি নগরীর চকবাজার, পাচঁলাইশ, নাসিরাবাদ ও প্রবর্তক মোড় প্রদক্ষিণ করে।

সমাবেশ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকল শহীদ দের রূহের মাগফিরাত কামনা করে মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.