আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে প্রিমিয়ারের চূড়ান্ত স্কোয়াড

0

নিজস্ব প্রতিবেদক : চট্রগ্রামে দখিণা আন্তঃবিশ্ববিদ্যালয় টি২০ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় স্পোর্টস ডেভেলপমেন্ট কমিটির বৈঠকে ঘোষিত ১৬ সদস্যের চূড়ান্ত দলের পাশাপাশি ৫জন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

আগামী ৫ই মার্চ মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় আসর। ৬ই মার্চ নিজেদের প্রথম ম্যাচে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির বিপক্ষে মাঠে নামবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। এর আগে টুর্নামেন্টে প্রথম আসরে রানারআপ হয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়।

চূড়ান্ত স্কোয়াডের সদস্যরা হলেন পংকজ বিশ্বাস (অধিনায়ক), ফাহাদ বিন হক (সহ অধিনায়ক), সাব্বির হোসেন, এস এম ফারহান, তানভীর আহমেদ সানিফ, রানা দাস, প্রনয় বডুয়া, নাইম উদ্দিন, মনজুরুল ইসলাম রিপ্ত, ওমর ফারুক চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, ইমদাদুল ফারহান, শুভ আইচ, নাইবউদ্দিন শাহ, কাইসারুল আলম, জুলহাস সাগর।

স্ট্যান্ডবাই ৫ ক্রিকেটার হলেন, শাহবাজ হোসেন, মোহাম্মদ আকাশ, আইয়াজ বিন সিদ্দিক, রায়হানুল আকরাম সাজু, আকতার ফারুক। দলের কোচের দায়িত্ব পালন করবেন রিয়াজ রোমেল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.