নগরীর নন্দনকাননে দেয়াল ধস, আহত ৪ শিশু

0

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার নন্দনকানন দুই নম্বর গলিতে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে অন্তত চার শিশু আহত হবার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। দেয়ালের নিচে আর কেউ চাপা পড়ে আছে কিনা তা জানতে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা।আহতরা হলো- মেহেদি (৮), সজিব (১০), আরিফ (৩) ও রিয়াদ (৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারি উপ-পরিচালক আবদুল মালেক। ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করছেন ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক ইয়াহিয়া। মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বলেন, ‘নির্মাণাধীন একটি ভবনের পাশে খেলা করার সময় হটাৎ দেয়াল ধসে চাপা পড়ে চার শিশু। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তারা চিকিৎসাধীন আছে। তবে কারো অবস্থা আশঙ্কাজনক নয়।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.