চট্টগ্রাম অফিস : কন্টেইনার ওঠাতে রোববার সকালে বন্দর জেটিতে ভিড়েছে জাহাজটি। দুই দফা সময় বাড়িয়ে অবশেষে সোমবার চট্টগ্রাম বন্দর ছেড়ে যাবে এমভি হারবার-১।
জাহাজের পরিবহন সংস্থা নিপা পরিবহনের প্রধান নির্বাহি কর্মকর্তা সিরাজুর রহমান জানান, ১৫০টি খালি কন্টেইনার নিয়ে গত বৃহস্পতিবার(১৭ মার্চ) জাহাজটি ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কন্টেইনার না পাওয়ায় দুইদিন সময় বাড়ানো হয়। এর মধ্যেও কাঙ্খিত পরিমান কন্টেইনার পাওয়া যায়নি। ফলে আরও দু’টির সময় বাড়ানো হয়।
বর্তমানে ১৫০টির বেশি খালি কন্টেইনার পরিবহনের অর্ডার পেয়েছেন জানিয়ে তিনি বলেন, রোববার সকালে জাহাজটি বন্দর জেটিতে ভিড়েছে। কন্টেইনার ওঠানোর পর সোমবার দুপুরে বন্দর ছেড়ে যেতে পারে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় দুই দেশের সাথে উপকূলীয় নৌ পরিবহন নিয়ে সমঝোতা চুক্তি হয়েছিল। সেই চুক্তির আলোকে গত মঙ্গলবার (১৫ মার্চ) এ কার্যক্রম উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

Comments are closed.