স্কুল ছাত্র নাঈমকে বাঁচাতে জাগরিত তরুণ’র আয়োজনে ‘কনসার্ট ফর নাঈম’

নিজস্ব প্রতিবেদক : স্কুল ছাত্র সাঈদ সাদেকুল ইসলাম নাঈমকে বাঁচাতে ‘জাগরিত তরুণ’র আয়োজনে ‘কনসার্ট ফর নাঈম’ শুরু হতে যাচ্ছে আর কিছু সময় পরেই। ইতোমধ্যে প্রস্তুত হয়ে গেছে মোহরা এ এল খান উচ্চ বিদ্যালয় মাঠের কনসার্ট মঞ্চ, এতে অংশ নিতে জনপ্রিয় ১২টি ব্যান্ড দল এখন চট্টগ্রামে অবস্থান করছে।

মাত্র একশ টাকার বিনিময়ে জীবন বাঁচানোর এই কনসার্টে আপনার অংশ গ্রহণের পাশাপাশি আপনি শুনতে পাবেন আপনার প্রিয় ব্যান্ডের গান। এতে অংশ নিচ্ছে ঢাকা ও চট্টগ্রামের জনপ্রিয় ১২টি ব্যান্ড দল।

সেগুলো হচ্ছে, মেকানিক্স, এ্যাশেজ, সহজিয়া, স্টোন ম্যাট্রিক্যাল, আইওনিক বন্ড, সিন, এ্যামেচার, উন্মাদ, ইনারসিয়া, হ্যামেরন, স্যাক্রিফাইস, ডেমোনিক এ্যাসল্ট ও বাগধারা।

নগরীর চান্দগাঁও থানার মোহরা এ এল খান উচ্চ বিদ্যালয় মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। গেট ওপেন করা হবে দুপুর সাড়ে ১২টায়।

দুরারোগ্য ম্যালিগনেন্ট রাউন্ড সেল টিউমারে আক্রান্ত হয়ে স্কুল ছাত্র সাঈদ সাদেকুল ইসলাম নাঈম বর্তমানে ভারতের ‘সিএমসি’ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। নাঈমের চিকিসার জন্য প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা। নাঈমের ক্ষুদ্র ব্যবসায়ী বাবা-মায়ের পক্ষে এসব অর্থ যোগান দেয়া একবারেই অসম্ভব। তাই নাঈমের পাশে দাঁড়িয়েছেন ‘জাগরিত তরুণ’র যুবক বন্ধুরা।

জাগরিত তরুণ’র সংগঠক তরিকুল ইসলাম চৌধুরী তানিম বলেন, ‘ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। ব্যপক সাড়াও পাচ্ছি। পাঁচ হাজার দর্শকের জন্য আসনের ব্যবস্থা করা হয়েছে। সার্বিক নিরাপত্বা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি আমাদের সংগঠনের সেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।’

তিনি জানান, অনুষ্ঠানস্থলের বুথ থেকে সরাসরি টিকেট সংগ্রহ করা যাবে। এ ছাড়াও নগরীর বিভিন্ন পয়েন্টে টিকেট পাওয়া যাবে। সেগুলো হচ্ছে – নগরীর দেওয়াহস্থ সিপি ফাইভ স্টার, সেন্ট্রাল প্লাজার শেউতি মিউজিক, হেভি মেটাল টি শার্ট-চকবাজার, সিপি ফাইভ স্টার-বহদ্দারহাট, হালদা ডিপার্টমেন্টাল স্টোর -কাপ্তাই রাস্তার মাথা ও নজুমিয় হাট কাজী ফার্মস কিচেন রেস্টুরেন্টে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.