রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল হলে কঠোর আন্দোলনের হুমকি

নিজস্ব প্রতিবেদক :: রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।এসময় আদালতের রায় অথবা অন্যকোন প্রক্রিয়ায় ইসলামকে রাষ্ট্রধর্ম থেকে বাদ দেওয়া হলে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে বলেও হুশিয়ারী দেন।

রবিবার (২৭ মার্চ) দুপুর ১১টা থেকে নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে এসে প্রেসক্লাব চত্বরে এই মানব বন্ধন করেছে চট্টগ্রাম মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা।

রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে সংগঠনটির কয়েক’শ নেতা-কর্মী প্রেসক্লাব চত্বরসহ জামাল খান সড়কের বিভিন্ন স্থানে আবস্থান নেয়। এসময় তারা বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন ও প্লে কার্ড বহন করে।

মানববন্ধনে চট্টগ্রাম মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাও. জান্নাতুল ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।আদালতের রায় অথবা অন্যকোন প্রক্রিয়ায় ইসলামকে রাষ্ট্রধর্ম থেকে বাদ দেওয়া হলে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে বলেও হুশিয়ারী দেন তিনি।

মানববন্ধনে সংগঠনটির চট্টগ্রাম মহানগর সাবেক সভাপতি রফিকুল ইসলাম সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাব প্রাঙ্গনে মোনাজাতের মাধ্যমে মানববন্ধন শেষ করা হয়।
এদিকে কোতয়ালী থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই রমেশ বড়ূযা জানান, জামাল খানে চরমোনাই পীরের ভক্তরা মিছিল ও মানব বন্ধন করেছে, শান্তিপূর্ণ কর্মসূচী শেষে তারা চলে গেছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.