রাউজানে দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

রাউজান প্রতিনিধি : রাউজানের দুর্ধর্ষ ডাকাত আবদুর রশীদকে স্বয়ংক্রিয় এম সিক্সটিন রাইফেল ও বিভিন্ন অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

গত শুক্রবার রাতে রাউজানের নোয়াপাড়ার পলোয়ানপাড়া তাকে গ্রেফতার করা হলেও দুদিন পর গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান।

আবদুর রশীদ নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা মোবারক ও চান্দগাঁও থানায় কৃষ্ণ হত্যা মামলার অন্যতম আসামী।

পুলিশ এসময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি এম সিক্সটিন রাইফেল, ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৩টি কার্তুজ ও এম সিক্সটিনের ১০১টি গুলি উদ্ধার করে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.