সীতাকুন্ডে সড়ক দূর্ঘটনায় স্বর্ণ ব্যাবসায়ীর মৃত্যু

কামরুল ইসলাম দুলু, সীতাকুন্ড : সীতাকুন্ড থানার ভাটিয়ারী সি গোল্ড ফিলিং ষ্টেশনের সামনে গত রাত আটটায় রাস্তা পার হওয়ার সময় সুবল চন্দ্র ধর (৪৫) নামের এক স্বর্ণ ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে।

বার আউলিয়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকামূখী দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্টো ট ১১-৩৭০৪) স্বর্ণ ব্যাবসায়ী সুবল চন্দ্র ধরকে রাস্তা পারাপারের সময় ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গাড়িটি পালিয়ে যাওয়ার সময় ভাটিয়ারী এলাকা থেকে পুলিশ গাড়িটি আটক করে।

নিহত সুবল চন্দ্র ধর সাতকানিয়া বারোধুনা এলাকার মৃত হরিকৃষ্ণ ধরের পুত্র। নিহত সুবল চন্দ্র ধর শীতলপুরের বগুলা বাজার এলাকার ” মা মনি জুয়েলার্স ” মালিক বলে জানা যায় । দূর্ঘটনার কথা নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মেদ পাঠান ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.