সীতাকুন্ডে কর্ভাটভ্যানের ধাক্কায় যুবক নিহত

কামরুল ইসলাম দুলু,সীতাকুন্ড : সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল পৌনে পাচঁটার সময় বারআউলিয়ার বক্তার পাড়া এলাকায় উল্টোপথে আসা একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোঃ ইসমাইল(২০) আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৬ টায় ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত ইসমাইল গোপলগঞ্জের মুকসেদ পুর পাইকদিয়া গ্রামের মজিবুর রহমানের পুত্র।

বারআউলিয়া হাইওয়ে থানার এসআই মোতাহের হোসেন জানান, দুর্ঘটনায় ইসমাইল নিহত হয়েছে। এবং কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে । উল্লেখ্য নিহত ইসমাইল সবে বরাতের আগের দিন বারআউলিয়ায় তাহার নানার বাড়িতে বেড়াতে আসে। লাশ গ্রামের বাড়ি গোপালগঞ্জে নেওয়ার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.