সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুইজন নিহত,পাচঁজন আহত

মোরশেদ রানা :   সৌদি আরবে দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায় । আহত হয়েছেন আরো পাঁচজন। তাদের রিয়াদের সমুচি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আমিরুল ইসলামের ছেলে আলাউদ্দীন সাব্বির (২৮) এবং একই জেলার লাঙ্গনকোট উপজেলার মো. রিপন (২৯)।

জানা যায়, সৌদির তায়েফে কাজ শেষে রিয়াদে ফিরছিলেন সাত বাংলাদেশি। পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.