চন্দনাইশ উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

চন্দনাইশ প্রতিনিধি :  চন্দনাইশ উপজেলা প্রেসক্লাব ও পূর্বকোণ পাঠক ফোরামের যৌথ উদ্যোগে দি পূর্বকোণ লিমিটেড’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মো. ইউসুফ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ২৫ জুন আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, পূর্বকোণ আর ইউসুফ চৌধুরী অভিন্ন সত্তা। প্রকৃত সাংবাদিকতা ও পত্রিকাকে গ্রামাঞ্চলে অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছেন প্রয়াত ইউসুফ চৌধুরী। তাই চট্টগ্রামের ইতিহাসে ইউসুফ চৌধুরীর এক অনন্য ব্যক্তিত্ব। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীদা শরমিন। উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে চন্দনাইশ সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান আলোচক ছিলেন দৈনিক পূর্বকোণের সার্কুলেশন ম্যানেজার তাপস নন্দী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি ও উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইন্সট্রাক্টর (ট্রাফিক বিভাগ) চট্টগ্রাম মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি যথাক্রমে মাষ্টার আহসান ফারুক, বলরাম চক্রবর্তী, পৌর আ’লীগের আহবায়ক কায়সার উদ্দিন চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম সিরাজী, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, প্রাক্তন প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ ধর, মো. শাহাদত হোসেন খোকন। মাসুদ পারভেজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মোজাহেরুল কাদের। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক এম এ মুবিন, প্রচার সম্পাদক আবু তালেব আনচারী, মুহাম্মদ এরশাদ, যুবলীগ নেতা হেলাল উদ্দীন চৌধুরী, শহিদুল ইসলাম, আলহাজ ওয়াহিদুল আলম প্রমুখ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.