মোরশেদ রানা : সৌদি আরব কোনো প্রতিষ্ঠানে চাকরিরত শ্রমিকদের বেতন যদি তিন মাস বা তার বেশী বকেয়া পড়ে, তাহলে তাদের উচিত সোশ্যাল ইন্স্যুরেন্সে আবেদন করা এবং সনদ পদ্ধতির সুবিধা নেয়া। সৌদিআরব শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী মুফরেজ আল-হাকাবানি স্থানীয় গণমাধ্যমকে এ কথা বলেন।
সৌদিআরব অগের নামের একটি কম্পানিতে সাত মাসের বেতন বকেয়া পড়া এবং বকেয়া পরিশোধের দাবিতে শনিবার ওই কম্পানির কর্মীদের রাস্তা অবরোধের ঘটনার প্রতিক্রিয়ায় মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, যেখানেই তিন মাসের বেশি বেতন বকেয়া পড়বে, কর্মীরা যেন বিষয়টি মন্ত্রণালয়কে জানায়। তাহলে মন্ত্রণালয় তাদের সাহায্য করবে। পাশাপাশি সমস্যাটির সমাধানেরও চেষ্টা করবে।
আল হাকাবানি সৌদিশ্রম আইনের ৮১ ধারা স্মরণ করিয়ে দিয়ে বলেন, যদি নিয়োগকর্তা চুক্তির বরখেলাপ করেন কিংবা বেতন দিতে না পারেন তাহলে একজন কর্মী বিনা নোটিশেই তার কর্মস্থল ত্যাগ বা স্পন্সর বদল করতে পারবেন।
উল্লেখ্য,গত ৩০জুলাই১৬ইং সৌদিআরব জেদ্দায় অগের নামক এক কোম্পানির সাত মাসের বকেয়া বেতনের দাবীতে শ্রমিক ভিক্ষোবের ঘটনাঘটে ছিল।

Comments are closed.